শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩
এশিয়া কাপের ক্ষতিপূরণ চায় পাকিস্তান
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৮:০৫ পিএম |

এশিয়া কাপের ক্ষতিপূরণ চায় পাকিস্তানছবি: সংগৃহীত

ভারতের আপত্তি থাকায় হাইব্রিট মডেলে চলতি বছরের এশিয়া কাপ আয়োজিত হয়। যার কারণে পাকিস্তান থেকে এশিয়া কাপ সরে যায়। পাকিস্তানের সঙ্গে টুর্নামেন্টের সহ-আয়োজক ছিল শ্রীলংকা।  ফলে ভারত ছাড়া বাকি সব দলকেই চার্টার্ড বিমানে শ্রীলংকা থেকে পাকিস্তানে যাতায়াত করতে হয়েছে।
যদিও বিমানের খরচ বহন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে তারই ক্ষতিপূরণ দাবি করেছে পিসিবি। হাইব্রিড মডেল বাস্তবায়ন করতে গিয়ে বাড়তি খরচ গুনতে হয়েছে পাকিস্তানকে।

শ্রীলংকা একটি ট্রাভেল কোম্পানির মাধ্যমে চারটি ম্যাচের জন্য চারটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছিল পিসিবি। এর জন্য তাদের বড় অঙ্কের টাকা খরচ করতে হয়েছিলো। তাই অতিরিক্ত পরিবহন খরচ, হোটেল ভাড়া ইত্যাদি নিয়ে প্রায় আড়াই লক্ষ মার্কিন ডলার ক্ষতিপূরণের দাবি করছে পিসিবি।  

পিসিবির একটি সূত্র পিটিআইকে ক্ষতিপূরণের কথা জানিয়ে বলে, ‘অতিরিক্ত অর্থ খরচ হয়েছে, যেমন পাকিস্তান ও শ্রীলংকার মধ্যে অংশগ্রহণকারী দলগুলোকে চার্টার্ড ফ্লাইটে নেয়ার খরচ। এ ছাড়াও অন্যান্য অতিরিক্ত খরচ যেমন অতিরিক্ত হোটেল ভাড়া, পরিবহন খরচ যা এশিয়া কাপের প্রাথমিক বাজেটের অন্তর্ভুক্ত ছিল না।’

অবশ্য এই বিষয়ে এখনও মুখ খুলেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যদিও পিটিআইয়ের একটি সূত্র জানিয়েছে ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে এসিসি। এর কারণ হচ্ছে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিল পিসিবিই। ফলে তাদের এমন দাবি মানছে এসিসি।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২