রোববার ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩
ভারতের উড়িষার বিপক্ষে রাতে মাঠে নামছে কিংস
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৭:৩৩ পিএম |

ভারতের উড়িষার বিপক্ষে রাতে মাঠে নামছে কিংসঘরোয়া ফুটবলে অল্প সময়েই অনেক ইতিহাস নিজেদের করে নিয়েছে বসুন্ধরা কিংস। এবার তাদের লক্ষ্য আন্তর্জাতিক পর্যায়। দক্ষিণ এশিয়ার সেরা হয়ে এশিয়ান অঞ্চলে যেতে চায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলটি। সে লক্ষ্যে আজ এএফসি কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুবনেশ্বরে উড়িষা এফসির বিপক্ষে অন্তত ড্র করতে হবে।

বাংলাদেশ সময় রাত আটটায় মুখোমুখি হবে দুই দল। প্রথমবার ইন্টার জোনাল সেমিফাইনাল খেলতে উড়িষার বিপক্ষে কিংসের দরকার অন্তত ১ পয়েন্ট।

পাঁচ ম্যাচে কিংসের পয়েন্ট ১০ আর উড়িষার ৯। এই গ্রুপের চ্যাম্পিয়ন দল জোনাল সেমিফাইনাল খেলবে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ভারতের উড়িষার প্রয়োজন জয় আর বাংলাদেশের কিংসের ড্র। বসুন্ধরা কিংস প্রথম লেগে উড়িষাকে কিংস অ্যারেনায় হারিয়েছিল ৩-২ গোলে। 

গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন আশাবাদী কণ্ঠে বলেন, 'এটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচ। দুই দলই আক্রমণাত্মক খেলে থাকে। দুই দল একে অন্যের সম্পর্কে জানে। তাই আমরা চেষ্টা করবো ম্যাচটা জিততে। আমাদের ড্রয়ের জন্য না খেলে তিন পয়েন্টের জন্য মাঠে নামতে হবে। জয়ের মানসিকতা নিয়েই খেলতে হবে।'

কোচের মতো একই সুরে কথা বলছেন কিংসের অধিনায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো। যিনি আগের ম্যাচ খেলতে পারেননি ইনজুরিতে। এই ম্যাচ জেতানোর প্রত্যয় তার কণ্ঠে, 'এই প্রথমবার আমরা সব দিক দিয়ে ভালো অবস্থানে আছি। আমি মনে করি এই সুযোগটা কাজে লাগাতে হবে। সব খেলোয়াড় একই লক্ষ্য নিয়ে মাঠে নামবে। আমরা জিততে চাই ক্লাব ও সমর্থকদের জন্য।' 












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২