বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
চালতার ঝাল মিষ্টি আচার তৈরির রেসিপি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১২:৩৭ পিএম |

চালতার ঝাল মিষ্টি আচার তৈরির রেসিপিচালতার আচারের সঙ্গে আমাদের প্রায় সবারই ছেলেবেলার স্মৃতি মিশে আছে। ছেলেবেলায় স্কুল গেটে আচারওয়ালা নিয়ে আসতেন টক-মিষ্টি নানা স্বাদের চালতার আচার। মা-বাবাকে লুকিয়ে সেই আচার কিনে খাওয়ার স্মৃতিও আছে আমাদের প্রায় সবারই। কিন্তু এখন আমরা জানি, বাইরের আচার না খাওয়াই ভালো। তাই ঘরে তৈরি করে খাওয়া সবচেয়ে ভালো। চলুন তবে জেনে নেওয়া যাক চালতার ঝাল মিষ্টি আচার তৈরির রেসিপি-


তৈরি করতে যা লাগবে 

চালতা- ২টি

বিজ্ঞাপন

চিনি- আধা কাপ

সরিষার তেল- আন্দাজমতো


গুড়- দেড় কাপ

মরিচ গুঁড়া- ২ চা চামচ

রসুন বাটা- দেড় টেবিল চামচ

সরিষা বাটা- দেড় টেবিল চামচ

রসুন কোয়া- ১০-১২টি

তেজপাতা- ২টি

শুকনা মরিচ ৪-৫টি

পাঁচফোড়ন গুঁড়া- ১ টেবিল চামচ

সিরকা- আধা কাপ।



যেভাবে তৈরি করবেন

চালতা টুকরা করে ধুয়ে নিন। এরপর গরম পানিতে ভালো করে সেদ্ধ করে পানিটা ছেঁকে নিন। এবা চালতাগুলো একটু ঠান্ডা করে ছেঁচে নিন। এবার প্যানে তেল দিয়ে তাতে রসুন, শুকনা মরিচ, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চালতা দিতে হবে। এবার গুড় দিয়ে নাড়তে থাকুন। এরপর এর সঙ্গে মরিচ গুঁড়া, রসুন বাটা, সরিষা বাটা, পাঁচফোড়ন গুঁড়া দিয়ে নাড়ুন। এরপর চিনি মিশিয়ে দিন। নামানোর আগে সিরকা দিয়ে নামিয়ে নিন। এই আচার কিছুদিন সংরক্ষণ করেও খাওয়া যাবে।












সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২