শনিবার ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩
জিন্স পরিষ্কারের সময় মনে রাখুন ৬ বিষয়
প্রকাশ: রোববার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৬:৪৬ পিএম |

জিন্স পরিষ্কারের সময় মনে রাখুন ৬ বিষয়ছবি- সংগৃহীত
শীত হোক বা গ্রীষ্ম, অনেকে জিন্স পরেই সবচেয়ে বেশি স্বস্তিতে থাকেন। তবে অনেক সময় ধোয়ার পর বিবর্ণ হয়ে যায় জিন্স। সঠিক উপায়ে যত্ন নিলে একটি জিন্স দীর্ঘ দিন ব্যবহার করা যায়। জেনে নিন জিন্স নতুনের মতো রাখতে কোন কোন বিষয়ের প্রতি নজর দেওয়া জরুরি। 

 

অনেক সময়ে ধোয়ার ভুলে জিন্সের রঙ ফিকে হতে থাকে। জিন্স ধোয়ার সময় উল্টে নিন। রোদেও শুকাতে দিন উল্টো করে।জিন্স পরিষ্কার করার সময় মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করবেন। ব্লিচিং উপাদান আছে এমন ডিজারজেন্ট ব্যবহার করবেন না।জিন্সে দাগ লাগলে ব্রাশ দিয়ে ঘষবেন না। এতে জিন্স পাতলা হতে শুরু করে। দাগ তুলতে লেবুর রস আর বেকিং সোডা ব্যবহার করুন। কখনও গরম পানিতে ধোবেন না জিন্স। ঠান্ডা পানিতে ৪৫ মিনিট ভিজিয়ে রাখুন ধোয়ার আগে। জিন্সের নির্দিষ্ট কোনও স্থানে ময়লা লেগে গেলে পুরো প্যান্ট পানিতে ডুবিয়ে ধোয়ার প্রয়োজন নেই। স্পট ক্লিনিং করুন সেক্ষেত্রে। জিন্স কখনও আছড়ে ধোবেন না। নিংড়ানোও অনুচিত। ধোয়া শেষে উল্টো করে মেলে দিন বারান্দায়। 












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২