শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
রাতে দেশ ছাড়ছেন সাবিনারা
প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৩৩ পিএম |

রাতে দেশ ছাড়ছেন সাবিনারাছবি: সংগৃহীত

বাংলাদেশ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অত্যন্ত ব্যস্ত সময় পার করছে। এশিয়ান গেমসে অংশ নিতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো দল দেশ ছাড়ছে। এর মধ্যে আবার ফুটবলের নিজস্ব আন্তর্জাতিক খেলাও রয়েছে। 

আজ রাতে প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নেবেন সাবিনারা। মধ্যরাতে সাবিনারা দেশ ছাড়ার আগে অবশ্য তাদের অনুজরা দেশ ছেড়েছেন। এএফসি অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে অংশ নিতে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হয়েছেন রুমা আক্তাররা। আজ দুপুরে তারা বাংলাদেশ ত্যাগ করেন।

এএফসি অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভিয়েতনাম, অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাই এই গ্রুপ থেকে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হওয়া একটু কষ্টসাধ্য বাংলাদেশের জন্য। এরপরও বাংলাদেশ মূল পর্বে খেলার আশা নিয়েই দেশ ছেড়েছে। 

রুমারা দেশ ত্যাগের দশ ঘন্টার মধ্যেই বিমানবন্দরে থাকবেন সাবিনা খাতুনরা। সিনিয়র জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা প্রথমবারের মতো এশিয়ান গেমসে ফুটবল দল নিয়ে যাচ্ছেন। এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, জাপান ও নেপাল। প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নিয়েই দুই বিশ্বকাপ খেলা দলের সামনে পড়েছে বাংলাদেশ।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২