রোববার ● ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পরিবারের ৩ জন নিহত
প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৪:২৯ পিএম |

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পরিবারের ৩ জন নিহতযুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত একটি পরিবারের তিন জন নিহত হয়েছেন। নিহতরা হলেন– আলমগীর হোসেন ওরফে সাজু (৩০), তার ৯ বছর বয়সী ছেলে জাকির হোসেন ও ৪ বছর বয়সী মেয়ে মাইরা হোসেন। 

দুর্ঘটনার সময় আলমগীর হোসেন প্রাইভেটকার চালাচ্ছিলেন। এ ঘটনায় গাড়িতে থাকা তার স্ত্রী আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।


আলমগীর ও তার ছেলে জাকিরকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। মেয়ে মাইরাকে হাসপাতালে নেওয়া হলেও অল্প সময়ের মধ্যে তারও মৃত্যু হয়।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে লেস্টারশায়ারের হিঙ্কলিতে লরির সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় লরির চালক আহত হলেও তেমন গুরুতর নয়।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২