বুধবার ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩
কুয়েতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ১২:১৬ পিএম |

কুয়েতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যুকুয়েতে সড়ক দুর্ঘটনায় ফাহিম আহমদ (২৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ফাহিম সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজার ইউনিয়নের মতিচর গ্রামের আব্দুল জলিলের ছেলে।


সোমবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টায় কুয়েতের মাংগাফ এলাকায় সাইকেল চালানো অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ফাহিম।

নিহতের চাচাতো ভাই ইমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিগন্যাল ক্রস করার সময় অন্য একটি গাড়ি সাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ফাহিম। ফাহিম একটি কোম্পানিতে কাজ করতো। ডিউটি শেষে পার্টটাইম কাজ করার জন্য বের হলে এই দুর্ঘটনা ঘটে।


নিহত ফাহিম আহমদ ছয় বছর আগে কুয়েত এসেছিলেন। দুই মাস ছুটি কাটিয়ে গত বছরের জানুয়ারিতে কুয়েত ফিরছিলেন ফাহিম। চার বোন ও দুই ভাইয়ের মাঝে সে সবার ছোট। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। 

বর্তমানে ফাহিমের লাশ মর্গে রাখা আছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ দ্রুত দেশে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২