বুধবার ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩
মাল‌য়ে‌শিয়ায় ভবন ধসে নিহত ৩ বাংলা‌দে‌শির একজন কুমিল্লার
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৬:২২ পিএম |

মাল‌য়ে‌শিয়ায় ভবন ধসে নিহত ৩ বাংলা‌দে‌শির একজন কুমিল্লারমালয়েশিয়ার পেনাংয়ে একটি নির্মাণাধীন ভবন ধসে মারা যাওয়া তিন বাংলা‌দে‌শির প‌রিচয় পাওয়া গে‌ছে। এছাড়া, এ ঘটনায় আরও দুই বাংলা‌দে‌শি শ্রমিককে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়ে‌ছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৯ ন‌ভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানায় মাল‌য়েশিয়ার বাংলা‌দেশ হাইক‌মিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার পেনাং রাজ্যে তিনজন বাংলাদেশি নির্মাণ শ্রমিক কর্মরত অবস্থায় দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুবরণ করেছেন। তারা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মো. আফসার আলীর ছেলে মোহাম্মদ মোকাদ্দেশ আলী, কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. রওশন আলীর ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম ও পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামের ওসমান মন্ডলের ছেলে মো. আহাদ আলী। 












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২