শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
অফসাইডের নতুন নিয়ম করছে ফিফা
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ১২:২৫ পিএম |

অফসাইডের নতুন নিয়ম করছে ফিফাছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপ ছিল তথ্যপ্রযুক্তিরও। যেখানে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়, যা আগের কোনোও আসরে ব্যবহৃত হয়নি। তবে আসরে সবচেয়ে যে বিষয়টি আলোচনায় ছিল সেটি হলো অফসাইড। বিশ্বকাপে ফিফা অফসাইড ধরার জন্য নতুন প্রযুক্তির ব্যবহার করেছিল। যেখানে দেখা গিয়েছিল স্বয়ংক্রিয়ভাবেই অফসাইডের বিষয়টি ওঠে আসছে। 

তবে এবার একেবারেই ভিন্নরকম এক প্রযুক্তির ব্যবহার করতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। এই নিয়ম যদি চালু হয় তাহলে আগের সকল নিয়মেরই ইতি ঘটবে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মিরর। 

আমরা সাধারণত অফসাইড বলতে যা বুঝি, নতুন নিয়মে সে সংজ্ঞাটাই পাল্টে যাবে। নতুন নিয়মে অফসাইড তখনই হবে যখন প্রতিপক্ষ খেলোয়াড় পুরোপুরি অফসাইডে থাকবেন তখন। অর্থাৎ প্রতিপক্ষ দলের খেলোয়াড় যদি সামনে থাকা ডিফেন্ডারের থেকে পুরোপুরি সামনে চলে যায়, তাহলেই অফসাইড বলে গণ্য হবে। যদি তার শরীরের কিছুটা অংশও বাকি থাকে তাহলে তিনি অফসাইড বলে গণ্য হবেন না।

এই প্রযুক্তি ব্যবহার শুরু হলে ডিফেন্ডারদের জন্য কাজটি যে অনেকটা কঠিন হবে তা বলাই বাহুল্য। এ নিয়মের ফলে আক্রমণভাগের ফুটবলাররা আরও বেশি গোল করতে পারবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এছাড়া আরও একটি পরিবর্তন আনার চিন্তা করছে ফিফা। সেটি হলো গোল করার পর কোনো ফুটবলার ঠিক যতটা সময় ধরে সেই গোল উৎযাপন করবে, সেই সময়টা অতিরিক্ত সময়ের সঙ্গে যুক্ত করা হবে।

এই নিয়মগুলো প্রথমে নেদারল্যান্ডস, সুইডেন এবং ইতালিতে একটি ট্রায়াল পিরিয়ডে প্রয়োগ করা হবে। ইতোমধ্যে এই নিয়মগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এর পক্ষে-বিপক্ষেও মত আসা শুরু করেছে।












সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২