বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩
আইরিশদের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৯:১৩ পিএম |

আইরিশদের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশেরআয়ারল্যান্ড এমনিকে জায়ান্ট কিলার হিসেবে বেশ পরিচিত। তাদের টক্করটা বাধে সবচেয়ে বেশি ইংল্যান্ডের সঙ্গে। ইংলিশদের অনেক বড় বড় স্কোর তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে আইরিশদের। বাংলাদেশের বিপক্ষেও কী তেমন কোনো চমক দেখাবে?

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যাান্ড সেই চমক দেখাতে পারেনি। বরং, বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৩০.৫ ওভারেই অলআউট হয়ে গেলো মাত্র ১৫৫ রানে। প্রথম ওয়ানডেতেই ১৮৩ রানের বিশাল জয়ে সিরিজ শুরু করলো তামিম ইকবালের দল।


পেসার এবাদত হোসেন নিয়েছেন ৪ উইকেট। স্পিনার নাসুম আহমেদ মিডল অর্ডারে ৩ উইকেট নিয়ে আইরিশদের কোমর ভেঙ্গে দেন। তাসকিন আহমেদ নেন ২ উইকেট এবং উইকেট পতনের সূচনা করেছিলেন সাকিব আল হাসান। তিনি নেন ১ উইকেট।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২