রোববার ● ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকাকে ১০৮ রানে আটকে দিল খুলনা
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৮:৩৯ পিএম |

ঢাকাকে ১০৮ রানে আটকে দিল খুলনাঅবশেষে ব্যাট হাতে কিছু রানের দেখা পেলেন সৌম্য সরকার। তবে তার রানে ফেরার দিনে দল পড়েছে বড়সড় বিপর্যয়ে। টপ অর্ডার ব্যাটারদের মধ্যে একমাত্র তিনি ছাড়া কেউই পাননি দুই অঙ্কের দেখা। তাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ১০৮ রানের বেশি করতে পারেনি ঢাকা ডমিনেটরস।

খুলনার টাইগার্সের বিপক্ষে দিনের শেষ ম্যাচে রীতিমত অসহায় লেগেছে ঢাকা ডমিনেটরসকে। এভাবে বললেও বোধহয় ভুল হবে না, এক স্পিনার নাহিদুল ইসলামের কাছেই ঢাকার ব্যাটারদের অসহায় আত্মসমার্পণ। কারণ এই স্পিনার নিয়েছেন ৪ উইকেট,  ২ মেডেনসহ রান দিয়েছেন মোটে ৬। 



মিরপুর শের-ই বাংলার মাঠে মঙ্গলবার প্রথমে ব্যাট করতে নেমে সিঙ্গেল ডিজিটে ফিরেছেন ঢাকার টপ অর্ডারের ব্যাটাররা। ঢাকার ইনিংসের রান সংখ্যা হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোনের ডিজিটের মতোই।

মিজানুর রহমান (১) উসমান ঘানি (০) মোহাম্মদ মিঠুন (০) এ্যালেক্স ব্লেক(৩)  নাসির হোসেন (৫) আরিফুল হক (৩) আমির হামজা (১) আল আমিন (১০)। তাসকিন আহমেদ করেন ১২ রান। সৌম্য সরকারের ব্যাট থেকে এসেছে ইনিংস সর্বোচ্চ ৫৭ রান। 

খুলনার হয়ে নাহিদুল ৪ উইকেট ছাড়াও নাসুম আহমেদ নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ওয়াহাব রিয়াজ নিয়েছেন ১ উইকেট।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২