শনিবার ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩
অবশেষে পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ১২:৪২ এএম |

 অবশেষে পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো

বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।  
ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে ও টেস্ট সিরিজেও দায়িত্ব পালন করেন তিনি। এরপর তার দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন এই কোচ।বাংলাদেশে তিনি আর ফিরবেন না বলেই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
এর আগে ডমিঙ্গোকে টি-টোয়েন্টি থেকে অব্যাহতি দেওয়া হয়। গত বিশ্বকাপের আগে টেকনিক্যাল পরামর্শক হিসেবে নিয়ে আসা হয় ভারতের শ্রীধরন শ্রীরামকে। এবার সব ফরম্যাট থেকেই সরিয়ে দেওয়া হচ্ছে ডমিঙ্গোকে। তার না থাকার বিষয়টি স্পষ্ট হচ্ছিল গত কয়েকদিনে বিসিবি কর্মকর্তাদের বক্তব্যে।  
ভারতের বিপক্ষে মিরপুর টেস্ট শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের বলেছিলেন ‘ভালো কোচের’ সন্ধানে আছেন তারা। ওই সময় কোচিং স্টাফে পরিবর্তনেরও ইঙ্গিত দেন তিনি। এরপর একই সুরে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।   
২০১৯ সালে বাংলাদেশের দায়িত্ব পান ডমিঙ্গো। এরপর থেকে জাতীয় দলের সঙ্গে কাজ করে আসছিলেন তিনি। তার অধীনে মাউন্ট মঙ্গানুইতে টেস্ট জয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের ওয়ানডে সিরিজ হারানোর মতো সাফল্য রয়েছে। তবে সামগ্রিকভাবে বিসিবি তার পারফরম্যান্সে খুশি ছিল না।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২