শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
ইলন মাস্ককে গাজায় আমন্ত্রণ জানাল হামাস
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৮:০৪ পিএম |

ইলন মাস্ককে গাজায় আমন্ত্রণ জানাল হামাস‘গণহত্যা ও ধ্বংসযজ্ঞ’ দেখতে ইলন মাস্ককে গাজা পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে হামাস। গাজায় ইসরাইলি বাহিনী কী পরিমাণ তাণ্ডব চালিয়েছে, তা দেখতে তাকে এই আমন্ত্রণ জানানো হয়। 

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

গত সোমবার ইসরাইলের কিবুৎস ভ্রমণ করেছিলেন ইলন মাস্ক। তারই পরিপ্রেক্ষিতে খ্যাপাটে এই টেক জায়ান্টকে আমন্ত্রণ জানান সংগঠনটির সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান। 

লেবাননের বৈরুতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বলেন, মাত্র ৫০ দিনে ইসরাইল প্রায় ৪০ হাজার টন বোমা ফেলেছে গাজা উপত্যকায়। বিধ্বস্ত করেছে লাখ লাখ মানুষের বাড়ি-ঘর। উপত্যকাটি এক প্রকার ধ্বংসই করে দিয়েছে তারা।

এর আগে, নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ‘এক্স’এ ইহুদী বিদ্বেষী এক পোস্টকে সমর্থন জানান ইলন মাস্ক। যার রেশ ধরে মাধ্যমটিতে বিজ্ঞাপন দেয়া বন্ধ করে দেয় বড় বড় কোম্পানি। ফলে ব্যাপক লোকসান গুনতে হয়েছে ইলন মাস্ককে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২