মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
চীনে কয়লা খনির অফিসে অগ্নিকাণ্ড, নিহত ২৫
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১:১৩ পিএম |

চীনে কয়লা খনির অফিসে অগ্নিকাণ্ড, নিহত ২৫ছবি: সংগৃহীত

চীনের একটি কয়লা খনির অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো ৫১ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে দেশটির শানজি প্রদেশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটি থেকে সব মিলিয়ে ৬৩ জনকে সরিয়ে নেয়া হয়েছে। যাদের মধ্যে অন্তত ৫১ জনকে লুলিয়াং ফার্স্ট পিপল হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। ভবনটির উদ্ধার কাজ চলছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

জানা গেছে, ভবনটি ইয়ংজু নামে একটি কয়লা খনির মালিকানা প্রতিষ্ঠানের। 

চীনে শিল্প এলাকায় এমন দুর্ঘটনা খুব একটা বিরল নয়, বরং খুবই নিয়মিত ঘটনা। এসব দুর্ঘটনার মূল কারণ দুর্বল অবকাঠামো ও শিথিল আইন প্রয়োগ।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২