নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ইটজি চাইনিজ রেষ্টুরেন্ট পার্টি হলে ১২ই নভেম্বর কুমিল্লা সোসাইটি অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সালাউদ্দিন চৌধুরীকে সভাপতি ও তাছলিমা পাটোয়ারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।সংগঠনের কার্যকরী পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১২ই নভেম্বর সাধারণ সভার আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. আলী আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.স.ম. খালেদুর রহমান সবুজ এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন হাজী খবির উদ্দিন আহমেদ ভূঁইয়া, আমিনুল ইসলাম চৌধুরী, মনিরুল আলম দিপু, কামরুমজ্জামান শামীম, মোঃ মোফাজ্জল হোসেন প্রমুখ।
