রোববার ● ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩
নিউজিল্যান্ডে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ১:০৪ পিএম |

নিউজিল্যান্ডে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২ ভাগ।
বুধবার (২০ সেপ্টেম্বর) দেশটির সরকারি ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। প্রায় ১৫ হাজার মানুষ এই ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করেছে।

নিউজিল্যান্ড সরকারের জিওনেট ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ক্রাইস্টচার্চের ১২৪ কিলোমিটার পশ্চিমে ভূ-পৃষ্ঠের ১১ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজিল্যান্ডের অবস্থান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আগুনের বৃত্তের উপর হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প আঘাত হানতে এবং অগ্ন্যুৎপাত ঘটতে দেখা যায়।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আগুনের বৃত্তের সাথে টেকটনিক প্লেটের সংঘর্ষ হওয়ার ফলে নিউজিল্যান্ডে প্রায়ই ঘন ঘন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্প হয়ে থাকে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২