বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩
নিখোঁজ এফ-৩৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পেলো মার্কিন সেনাবাহিনী
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৩০ পিএম |

নিখোঁজ এফ-৩৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পেলো মার্কিন সেনাবাহিনীফাইল ছবি: পিএ মিডিয়া
সাউথ ক্যারোলাইনায় নিখোঁজ হওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন মার্কিন সেনাবাহিনীর  কর্মকর্তারা। সোমবার কর্তৃপক্ষ বলেছে, রবিবার নিখোঁজ হওয়া উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে উইলিয়ামসবুর্গ কাউন্টিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নর্থ চার্লসটন এলাকায় উড়ার সময় পাইলট যুদ্ধবিমান থেকে প্যারাশুট নিয়ে নেমে পড়েন। পরে এটির  সন্ধান  পেতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছিল  সেনাবাহিনী।

সোমবার এক বিবৃতিতে সেনা কর্মকর্তারা বলেছেন, জয়েন্ট বেস  চার্লসটন থেকে উত্তর-পূর্ব দিকে দুই ঘণ্টার দূরত্বে ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

সেনাবাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ধ্বংসাবশেষটি নিখোঁজ যুদ্ধবিমানের।

সোমবার অনুসন্ধান অভিযান সমাপ্তির পর এক বিবৃতিতে মেরিন কর্পস বলেছে, দুর্ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের খাতিরে এর বেশি তথ্য প্রদান সম্ভব হচ্ছে  না।

জয়েন্ট বেজ চার্লসটনের এক মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেছেন, পাইলট নেমে যাওয়ার পর তা অটোপাইলট মোডে ছিল। ফলে আরও কিছুক্ষণ  হয়ত এটি আকাশে উড়েছিল। এর ফলে সন্ধান পাওয়া কঠিন হয়েছিল।

এফ-৩৫ যুদ্ধবিমান নির্মাণ করেছে লকহিড মার্টিন কোম্পানি। একেকটি উড়োজাহাজের মূল্য প্রায় ১০০ মিলিয়ন  ডলার। এটি বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান।

 












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২