শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩
নিউইয়র্ক পৌঁছেছেন এরদোগান
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১:২৬ পিএম |

নিউইয়র্ক পৌঁছেছেন এরদোগানছবি: আনাদুলু
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে শনিবার নিউইয়র্কে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে তুর্কি নেতাকে স্বাগত জানান জাতিসংঘে তুর্কি দূত সেদাত ওনাল, মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত হাসান মুরাত মেরকান এবং নিউইয়র্কের কনসাল জেনারেল রেহান ওজগুর।

সফরে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন ফার্স্ট লেডি এমিন এরদোগান, পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, অর্থমন্ত্রী মেহমেত সিমসেক, জ্বালানিমন্ত্রী আলপাসলান বায়রাকতার, বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত এবং জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন।

আনাদুলু জানিয়েছে, মঙ্গলবার এরদোগানের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২