রোববার ● ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩
গুয়াহাটিতে সড়ক দুর্ঘটনায় ৭ ছাত্র নিহত
প্রকাশ: সোমবার, ২৯ মে, ২০২৩, ১২:৫২ পিএম |

গুয়াহাটিতে সড়ক দুর্ঘটনায় ৭ ছাত্র নিহতছবি: এএনআই
ভারতের গুয়াহাটিতে সড়ক দুর্ঘটনায় সাত ছাত্র মারা গেছে। জালুকবাড়ি এলাকায় রবিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।  

নিহতরা আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র বলে জানা গেছে। 

এক কর্মকর্তা জানিয়েছেন, তৃতীয় বর্ষের ১০ ছাত্র একটি গাড়িতে করে কলেজ প্রাঙ্গণ থেকে বেরিয়েছিল। পরে তাদের দ্রুতগামী গাড়িটি একটি রাস্তার বিভাজককে ধাক্কা দেয় এবং তারপর শহরের জালুকবাড়ি এলাকায় একটি পিক-আপ ভ্যানের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।

তিনি বলেন, ‘সাতছাত্র ঘটনাস্থলেই মারা যান। তিনজনকে গুরুতর অবস্থায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে’।

গুয়াহাটির যুগ্ম পুলিশ কমিশনার থুবে প্রতীক বিজয় কুমার ফোনে এএনআই-কে জানিয়েছেন, দুর্ঘটনায় ৭জন মারা গেছেন।

থুবে প্রতীক বিজয় কুমার বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি যে মৃত ব্যক্তিরা ছাত্র। ঘটনাটি জালুকবাড়ি এলাকায় ঘটেছে’।

সূত্র: এনডিটিভি, দ্য ইকোনমিক্স টাইমস












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২