সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
ভারতে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার
প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ২:৫৬ পিএম |

ভারতে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধারছবি : সংগৃহীত

ভারতে কেরালার কান্নুর জেলার চেরুপুঞ্জি একটি বাসভবনে তিন শিশুসহ এক পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ মে) ভোরে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, নিহতদের ভেতর তিন শিশু এবং এক দম্পতি রয়েছে। এই দম্পতি গত সপ্তাহে বিয়ে করেছেন। তবে, নিহত নারীর আগে একটি বিয়ে হয়েছিল। সন্তান তিনটি তার আগের সংসারের।

শিশুদের সিঁড়িতে এবং তাদের বাবা-মাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে এলাকার বাসিন্দারা আজ সকালে পুলিশকে খবর দেয়।

সূত্র : এনডিটিভি












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২