রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
সৌদিতে বাস দুর্ঘটনা: নিহত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১১:৫৮ পিএম |


সৌদিতে বাস দুর্ঘটনা: নিহত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছেসৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ বাংলাদেশি নিহত হয়েছেন। জেদ্দা থেকে ৬০০ কিলোমিটার দূরে যাওয়ার পথে তাদের বহনকারী বাসটি গভীর খাদে পড়ে যায়। এতে ২২ জন নিহত হন।

মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিহত আট বাংলাদেশির পরিচয় জানা গেছে। তারা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার শাহীদুল ইসলাম; কুমিল্লার মুরাদনগরের মামুন মিয়া ও রাসেল মোল্লা; নোয়াখালীর মো. হেলাল; লক্ষ্মীপুরের সবুজ হোসাইন; কক্সবাজারের মহেশখালীর মো. আসিফ; গাজীপুরের টঙ্গীর মো. ইমাম হোসাইন রনি; চাঁদপুরের রুকু মিয়া।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, আরও ১৮ বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বাকি ৯ জনকে এখনও খোঁজ করা হচ্ছে।


উল্লেখ্য, সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় ওই দুর্ঘটনা ঘটে। এ সময় ওই বাসে ৪৭ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ৩৫ জন বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ মার্চ) এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন জানান, আহত ১৮ জন বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া মোট মৃতের সংখ্যা ২২ জন বলে সৌদি আরব থেকে জানা গেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

একটি সূত্র জানায়, খাদে পড়ে যাওয়ার কারণে মৃতদেহগুলোর চেহারা বিকৃত হয়ে গেছে। ফলে মরদেহের পরিচয় নিশ্চিত করতে সমস্যা হচ্ছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২