ব্রাহ্মণপাড়ায় ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
Published : Saturday, 1 October, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চান্দলা কেবি হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন। এতে সভাপতিত্ব করেন চান্দলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান নাজমুল, সঞ্চালনা করেন রাজু, রবি, সোহেল, এমরান।
এতে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ আব্দুল কাফী, কুমিল্লা দক্ষিণ জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক শাহ আলম, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার বিষয়ক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল ভূইয়া, চান্দলা ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, সিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট শামীমা চৌধুরী, সদস্য সচিব প্রভাষক তাসলিমা আক্তার হ্যাপি, উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আলী হোসেন, যুবলীগ নেতা আবু মূসা মোল্লা, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হাসান শরীফ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন খান সাইফুল, সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, দুলালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, সাবেক ইউপি সদস্য রকিব উদ্দিন, শাহাবুদ্দিন মুরাদ, সাহেবাবাদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেন আলিফ।
এছাড়া উপজেলা ছাত্রলীগ নেতা দুর্জয়, সাকিবুল হাসানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।