
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মহালক্ষীপাড়া কেন্দ্রীয় শাহী মসজিদে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে সাধারণ মুসল্লীদের মাঝে এ পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়।
জানাগেছে, শুক্রবার জুম্মার নামাজ শেষে দুনিয়া ও আখেরাতের সংগঠনের প্রতিষ্ঠাতা ভিপি সরকার জহিরুল হক মিঠুনের নেতৃত্বে প্রায় শতাধিক পবিত্র কোরআন শরীফ সাধারণ মুসল্লীদের মাঝে বিতরণ করা হয়েছে। এ সময় তিনি মসজিদ উন্নয়নের জন্য পাঁচ লক্ষ টাকা দান করেন। জুম্মার নামাজ শেষে এলাকার মুসল্লিদের নিয়ে কেন্দ্রীয় কবরস্থানে কবরবাসীর জন্য দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম,
কামরুল হাসান এডিসন, নজরুল ইসলাম বাবুল, শ্রমিক দলের সভাপতি কবির হোসেন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি এমদাদ হোসেন সবুজ, মাহাবুব চৌধুরী বাবু, রিয়াজুল ইসলাম সুমন, ফয়জুল ইসলাম, জাহিদুল হাসান, আল আমিন, নেয়ামত উল্লাহ, রহমতউল্লাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় কবর বাসীর জন্য দোয়া ও মোনাজাত পড়ান মহালক্ষীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুর রহিম।