Published : Saturday, 1 October, 2022 at 12:00 AM, Update: 01.10.2022 1:18:44 AM

বিশেষ প্রতিবেদক।
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ৭নং চান্দিনা ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী মোঃ নূরুল ইসলাম তুহিন চান্দিনায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
শুক্রবারে (৩০ সেপ্টেম্বর) দুুপুরে কুমিল্লার একটি অভিজাত রেস্টুরেন্টের সভাকক্ষে মতবিনিময় সভায় সকলের সহযোগিতা চান তিনি।
প্রার্থী মোঃ নূরুল ইসলাম তুহিন উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের ভাগুরাপাড়া গ্রামের মোঃ সাহেব আলীর ছেলে। ১৯৯২ সালে বাংলাদেশ ছাত্রলীগের সদস্যপদ গ্রহণ করে রাজনীতির সাথে যুক্ত হন। তারপর থেকে একেক করে উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতির দায়িত্বও পালন করেন। পরপর দুইবার বাংলাদেশ আওয়ামী লীগ চান্দিনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, চান্দিনা পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের গ্রামে গ্রামে অবাধে বিচরণ করেছি। মানুষের দুঃখ-দুর্দশা, সমস্যা-সম্ভাবনা সবকিছু অবলোকন ও অনুধাবন করেছি। অন্তরের গভীরে অনুভব করেছি পিছিয়ে পড়া বিশাল জনগোষ্ঠীর উন্নয়ন-অগ্রগতির কথা। সবকিছু মিলিয়ে পারিবারিক শিক্ষা এবং রাজনৈতিক আদর্শ আমাাকে উদ্বুদ্ধ করেছে জেলা পরিষদের এই নির্বাচনে সদস্য পদে অংশগ্রহণ করতে। সততা, ন্যায়-নিষ্ঠা ও আদর্শকে বুকে ধারণ করে মানুষের ভালবাসা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা ও সুচিন্তিত মতামত একটি সুন্দর ও আধুনিক চান্দিনা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- এনটিভি চান্দিনা প্রতিনিধি কাজী রাশেদ, দৈনিক কালের কন্ঠ ও দৈনিক কুমিল্লার কাগজ প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মামুনুর রশীদ সরকার, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি জাকির হোসেন, যুগান্তর প্রতিনিধি আব্দুল বাতেন, মানবজমিন প্রতিনিধি তুহিন ভুইয়া, আনন্দ টিভি প্রতিনিধি মিজানুর রহমান, আজকের পত্রিকা প্রতিনিধি শরীফুল ইসলাম, এশিয়ান টিভি প্রতিনিধি আশিকুর রহমান রাসেল, কুমিল্লা২৪ টিভি প্রতিনিধি শাহজালাল সরকার সাজু, দৈনিক ভোরের কলাম প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ।
প্রসঙ্গত, কুমিল্লা ৭নং ওয়ার্ড (চান্দিনা) থেকে সাধারণ সদস্য পদে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৈদ্যুতিক পাখা প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচনী মাঝে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন নূরুল ইসলাম তুহিন।