ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রিফাত মাদকের তালিকায় এক নম্বর কেন?: সাক্কু
Published : Sunday, 5 June, 2022 at 12:00 AM, Update: 05.06.2022 12:50:41 AM
রিফাত মাদকের তালিকায় এক নম্বর কেন?: সাক্কুনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেছেন, গত দুই মেয়াদে আমি যেসব কাজ শেষ করতে পারিনি এবার নির্বাচিত হলে- সে কাজগুলো সফলভাবে শেষ করবো। শহর থেকে দুই বাসস্ট্যান্ড সরিয়ে নিলে যানজট কমে যাবে। কিন্তু পরিকল্পনা না করে কাজ করা হয় তাহলে যানজট জলাবদ্ধতা এসব নিরসন করা যাবে না।
তিনি বলেন, আমি কারো বিরুদ্ধে অভিযোগ করতে চাই না। রাগ করে দুই একটা কথা বলি। আমার একজন প্রতিদ্বন্দ্বী আমার এক বড় ভাই আমার বিরুদ্ধে খালি অভিযোগ করেন- কিন্তু  আমি বলি, যা বলার সব সরকারের কাছে বলেন। বিচার করার মালিক তো আপনি না। আমি ৯ বছর ছিলাম- উনি একজন মহানগরের সাধারণ সম্পাদক একটা কথাও বললেন না, কিন্তু এখন আমি নির্বাচন করি দেখে এত কথা বলেন। প্রমাণ ছাড়া কথা বলা উচিত না।
গতকাল কুমিল্লা নগরীর শাকতলা এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবেব সাক্কু এসব কথা বলেন।
অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজাম উদ্দিন কায়সার সম্পর্কে সাক্কু বলেন, সে তো নতুন। আমার ছোট ভাই। আমি ৪২ বছর রাজনীতি করি, তার ৪২ বছর বয়স হয়নি। আমার হাত ধরে তারা রাজনীতি করে। পদবি সব আমিই দিয়েছি। আমি বলি সে যাচাই করুক। আমি এটা বিশ্বাস করিনা, কয়টা কর্মী থাকলেই নির্বাচন করা যায় বিশ্বাস করি না। কর্মী আর ভোটার এক কথা না।
মাদক ব্যবসায়ীদের দ্বারা নিয়ন্ত্রিত থাকা প্রসঙ্গে সাক্কু বলেন, জনগণ দেখবে আমার সাথে কোন মাদক ব্যবসায়ী আছে কি না। প্রমাণ ছাড়া কথা বলা উচিত না। আমার একটাই কথা মাদক ব্যবসায়ী যদি আমার সাথে ঘুরে- তাহলে পুলিশকে কেন বলে না। আমার বিরুদ্ধে তো প্রধানমন্ত্রীর অফিস থেকে অভিযোগ আসেনি। উনার বিরুদ্ধে আছে। রিফাত মাদকের তালিকায় এক নম্বর কেন?
স্থানীয় এমপি বাহারের আশ্রয় ছাড়া জয়ী হতে পারবেন কি না- এমন প্রশ্নের জবাবে সাক্কু বলেন, বাহার সাহেবের আমার সাথে সম্পর্ক আছে কি না আছে তা ভোট বলবে। আমি উন্নয়নের জন্য উনার সাথে ছিলাম। উন্নয়ন কাজের হিসাব নিতে হলে ২০২৩ সালে বাহার সাহেবকেও নির্বাচনের সময় কাঠগড়ায় দাঁড়াতে হবে। উনি যে উন্নয়ণ করেছে, আমার মাধ্যমে করিয়েছেন। একা তো কেউ কোন কাজ করতে পারে না। আমি তো উনার সাথে বসেই রাস্তাঘাটের উন্নয়ন করেছি।  
দুর্নীতির মামলা প্রসঙ্গে রিফাতের মন্তব্য নিয়ে মনিরুল হক সাক্কু বলেন, উনি কি সরকার প্রধান। দুদকের কেউ।  উনি এসব কথা বলবে কেন। উনি এখন জনগণের কাছে কাছে হাঁটবেন - ভোট চাইবেন। আর উনি এখন এসব কথা বলছেন।