ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিসিএস পরীক্ষা দিতে এসে অসুস্থ হওয়া সেই ইমরান আর নেই
Published : Friday, 3 June, 2022 at 8:01 PM
বিসিএস পরীক্ষা দিতে এসে অসুস্থ হওয়া সেই ইমরান আর নেইরাজধানীর তিতুমীর কলেজ কেন্দ্রে ৪৪তম বিসিএস পরীক্ষা দিতে আসা মোঃ ইমরান হোসেন নামের এক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে প্রবেশের আগেই অসুস্থ হয়ে পড়া সেই শিক্ষার্থী আর নেই। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
বিষয়টি নিশ্চিত করেছে ইমরানের ভাই শিমুল। তিনি বলেন শুক্রবার রাত ১২.৩০ মিনিটে নিউরো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমরান ইন্তেকাল করেন।

উল্লেখ্য, ২৭ মে (শুক্রবার) সকালে মোঃ ইমরান হোসেন নামের এক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে প্রবেশের আগেই অসুস্থ হয়ে  পড়ে। ইমরান হোসেন ঢাকার বাহির থেকে পরীক্ষা দিতে এসেছেন।

শুক্রবার সকালে রাজধানীর তিতুমীর কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই পরীক্ষার্থীর নাম ইমরান হোসেন।

ইমরানের সঙ্গে আসা আরেক পরীক্ষার্থী জানান, অসুস্থতা নিয়েই পরীক্ষা দিতে এসেছেন ইমরান। কেন্দ্র প্রবেশের আগেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

পরে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় তাকে পরীক্ষার হলে প্রবেশ করানো হয়। আগের চেয়ে সুস্থ অনুভব করায় তিনি পরীক্ষায় অংশ নিয়েছেন বলেও জানিয়েছে কলেজ সূত্র।