ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে দেবিদ্বার উত্তাল
শাহীন আলম
Published : Saturday, 4 June, 2022 at 9:11 PM
প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে দেবিদ্বার উত্তালবিএনপি ও স্বাধীনতা বিরোধীদের উস্কানিমূলক শ্লোগান এবং শেখ হাসিনাকে মৃত্যুর হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার দুপুরে দেবিদ্বার বিক্ষোভ মিছিলটি এবিএম গোলাম মোস্তাফা স্টেডিয়াম থেকে শুরু হয়ে দেবিদ্বার নিউ মার্কেটে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান মাস্টারের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার। সংসদ সদস্য রাজী মোহাম্মদ বিএনপির উদ্দেশ্যে বলেন, জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে  যদি আর একটা কথা হয়তাহলে আপনাদের আর এদেশে ঠাই হবে না, ৭৫ এর হুমকি দিয়ে আপনারা প্রমাণ করেছেন ওই ৭৫ এ আপনারা সম্পৃক্ত ছিলেন, আপনারা রাজাকার গোষ্ঠি আপনাদের আর এদেশে ঠাঁই দেয়া যাবে না, আমরা যদি আর একটা মানুষও থাকি তাহলে এটির আমরা শোধ নেবই ,  আপনারা কোন বঙ্গবন্ধু সৈনিকের গায়ে হাত তুলে দেখেন  হাত ভেঙে দেব। আগামীতে এমন কোন বক্তব্য আর মেনে নেব না। 
জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনাকে মৃত্যুর হুমকির তীব্র নিন্দা জানাই, বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের শিক্ষাঙ্গনসহ দেশের বিভিন্নস্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপপ্রয়াস প্রতিহত করতে নেতা-কর্মীদের সোচ্চার থাকতে হবে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতেই একাত্তরের পরাজিত শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং জাতির পিতার হত্যাকারী পঁচাত্তরের খুনি চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। এসব ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের রাজনৈতিকভাবে মাঠে থেকে মোকাবেলা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতেও সরকারের  প্রতি জোর দাবি জানান বক্তারা। 
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন সরকারের সভাপতিত্বেত বিক্ষোভ মিছিলে অংশ নেন, উপজেলা দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম ওমানী, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. লিটন সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, যুবলীগ নেতা মো.সাইফুল ইসলাম শামীম, কুমিল্লা উত্তর জেলা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুবলীগ নেতা মো. ইকবাল হোসেন রুবেল প্রমুখ।