Published : Sunday, 5 June, 2022 at 12:00 AM, Update: 05.06.2022 12:50:34 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রারর্থী নিজাম
উদ্দিন কায়সার বলেছেন, মনিরুল হক সাক্কু সব সময় বিএনপির সুযোগসন্ধানী।
শিক্ষা সংস্কৃতির কুমিল্লা। এই কুমিল্লায় মাদক কারবারিরা কার পক্ষে অবস্থান
করবে সেটা দিয়ে জয় পরাজয় নিশ্চিত করা যাবে না। তারা নির্বাচনে ভূমিকার
রাখার মত কোন সুযোগ আছে বলে আমি মনে করি না। কুমিল্লা সকল শ্রেণি-পেশার
মানুষ ইতিমধ্যে আমার ঘোড়া প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছে।
তিনি বলেন,
কারা মাদক কারবারি তা খুঁজে বের করার দায়িত্ব সরকারের। ইতিমধ্যে সরকার এই
তালিকা প্রকাশ করেছেন। মাদককারবারির টাকা দিয়ে কেউ নির্বাচন করবে তা আমি
বিশ^াস করি না। গত ১১ বছরে যে লুট হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি। কেউ কেউ
মানুষকে টাকার প্রলোভন দেখাচ্ছে। আমার মনে হয় কুমিল্লার মানুষ পরিবর্তন
চায়। এবার কুমিল্লার মানুষ টাকার কাছে ভোট বিক্রি করবে না।
সাক্কু
কায়সারকে প্রার্থী মনে করেন না- এমন মন্তব্যের জবাবে কায়সার বলেন, তার
মধ্যে রাজনৈতিক জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। উনি সব সময় বিএনপির সুযোগ
সন্ধানী হিসেবে আছে। উনি মাঠের কর্মীদের দায়িত্ব না নিয়ে বেঁচাকেনা হয়ে
গেছে। কিন্তু এবারে কর্মীরা তাদের কাঙ্খিত প্রার্থীকে পেয়ে গেছে। যাদের
কর্মী আছে তাদের ভোট আছে। আমরা ভাদুঘর থেকে আসিনি। কুমিল্লায় আমাদের জন্ম।
সুতরাং নির্বাচনের ভোটের দিনই দেখা যাবে কার জয় হয়েছে। উনি তো বিএনপিতে আগে
ছিলো, বর্তমানে তিনি বাহার সাহেবের প্রার্থী। উনি বিএনপির কেউ না। ভোটের
মাঠে গেলে তা বুঝা যাবে।