নিখোঁজের ৭ দিন চট্রগাম আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
Published : Sunday, 5 June, 2022 at 12:00 AM
মোহাম্মদ আবদুর রহিমঃ
কুমিল্লার লাকসামে কাউসার আলম (৩৫) নামে এক ব্যবসায়ী নিখোঁজের ৭দিন পর গত শুক্রবার চট্টগ্রামের একটি আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ ব্যবসায়ী উপজেলার উত্তরদা ইউপির খিলপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে ও পার্শ¦বর্তী নাঙ্গলকোট উপজেলার মক্রমপুর বাজারের প্রাণ কোম্পানীর ডিলার। তিনি গত ২৮ মে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পর থেকে নিখোঁজ হন। নিখোঁজ ওই ব্যবসায়ী ২ সন্তানের জনক।
পুলিশ সুত্রে জানা যায়, লাকসাম উপজেলার উত্তরদা ইউপির খিলপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে কাউসার আলম পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার মক্রমপুর বাজারে প্রাণ কোম্পানীর ডিলার হিসাবে দীর্ঘদিন যাবত ব্যবসা চালিয়ে আসছেন। গত ২৮ মে ব্যবসা প্রতিষ্ঠানর যাওয়ার পর থেকে সে নিখোঁজ হন। নিখোঁজের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে নাঙ্গলকোট থানা একটি সাধারণ ডায়েরি করে। এঘটনায় গত ১ জুন পুলিশি তদন্ত উদ্ধারপূর্বক সহায়তা চেয়ে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করা হয়।
গত শুক্রবার চট্টগ্রামের কোতয়ালী থানার রিলাক্স আবাসিক হোটেলের ৩য় তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ আরো জানায়, চট্টগ্রামের কোতয়ালী থানার রিলাক্স আবাসিক হোটেলের ৩য় তলার কক্ষটির ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে হোটেল কর্তৃপক্ষ কোতয়ালী থানা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার করে।
পরিবারের লোকজন জানায়, ব্যবসায়ী কাউসারের সাথে তার শেয়ার হোল্ডারের সঙ্গে ঝামেলা চলে আসছে।
নিখোঁজ ব্যবসায়ীর লাশ আইনি প্রক্রিয়া শেষে বিকেলে নিজ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানের দাফন করা হয়েছে।