তিতাসে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
Published : Sunday, 5 June, 2022 at 12:00 AM
তিতাস প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার কড়িকান্দি বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের দলিয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গৌরীপুর-হোমনা সড়কের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজ এর সামনে গিয়ে শেষ হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মহসিন ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ পারভেজ হোসেন সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন ভূইয়া, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরনবী, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামসুল হক সরকার, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলি আশ্রাফ, কড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু ইউছুফ চিশতি, জগতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক টিটু, কলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন সরকার প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচ এম এখলাছ, সহ-সভাপতি মোঃ কবির সিকদার, সাধারণ সম্পাদক শহিদ উল্লাহসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।