ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চান্দিনায় যুবলীগের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ
Published : Sunday, 5 June, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা ও আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। শনিবার (৪ জুন) সকালে চান্দিনা উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি চান্দিনা ধানসিঁড়ি থেকে শুরু হয়ে উপজেলা গেইট এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে। পরে চান্দিনা বাস স্টেশন গিয়ে বিক্ষোভ সমাবেশ হয়।
বিক্ষোভ সমাবেশে চান্দিনা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহবায়ক মো. জহিরুল ইসলাম মুন্সির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা পৌর যুবলীগ সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক রাকিব মাহমুদ, চান্দিনা উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াসিন আহমেদ অভি,  মহিচাইল ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, মাইজখার ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মাহফুজ খান সেন্টু, মাধাইয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. তারেক হাসান, নবাবপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. আবুল কাশেম, বরকইট ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুদ রানা, কেরনখাল ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু মিয়া মেম্বার, শুহিলপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান, পৌর যুবলীগ সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, শাওন রোবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।