ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় আসছে আওয়ামীলীগের প্রতিনিধি দল
Published : Friday, 3 June, 2022 at 12:49 PM
কুমিল্লায় আসছে আওয়ামীলীগের প্রতিনিধি দল কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন মনিটরিংয়ের জন্য আজ শুক্রবার কুমিল্লায় আসছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। 
দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এই তথ্য জানিয়েছেন। 
এ দলে রয়েছেন- দলের কৃষি বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক  ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক  ড. সেলিম মাহমুদ এবং উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
এছাড়া আগামী ৬ জুন কুমিল্লা সিটি নির্বাচন পরিবেশ দেখার জন্য দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের কুমিল্লায় যাওয়ার কথা রয়েছে।