ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিখোঁজের সাতদিন পর চার বোনকে উদ্ধার
Published : Friday, 3 June, 2022 at 1:01 PM, Update: 03.06.2022 1:06:21 PM

নিখোঁজের সাতদিন পর চার বোনকে উদ্ধারকুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের সাতদিন পর চার বোনকে উদ্ধার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। মা-বাবার সঙ্গে অভিমান করে নগরীর জাঙ্গালিয়া এলাকার বাসা ভাড়া নিয়ে থাকছিলেন তারা। বড় বোন ইপিজেডের একটি গার্মেন্টসেও চাকরি নেন।
নিখোঁজের সাতদিন পর চার বোনকে উদ্ধারশুক্রবার (৩ জুন) সকাল সাড়ে ১০টায় নগরীর হাউজিং এলাকায় পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ পরিদর্শক তৌহিদুল ইসলাম।উদ্ধারা চার বোন হলেন- নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম গ্রামের মজিবুল হকের বড় মেয়ে আফসারুল উলুম কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী তাসনিম জাহান (১৮), একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্রী মারজান (১৭), ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাজিন সুলতানা (১২) ও স্থানীয় নারুয়া তালিমুল কোরআন মডেল মাদরাসার শিশু শ্রেণির ছাত্রী মাইশা আক্তার (৭)।