Published : Friday, 3 June, 2022 at 12:00 AM, Update: 03.06.2022 1:17:34 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র
প্রার্থী আরফানুল হক রিফাত বলেছেন, আমি আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ। আমি
মেয়র নির্বাচিত হলে সততার সাথে আমার কাজ করবো। কোন রকম দুর্নীতি আমাকে
স্পর্শ করবে না। আমি আপনাদের কথা দিচ্ছি আমি ব্যবসায়িদের সকল স্বার্থ রক্ষা
করবো। ১৬ বছর একজন মেয়র ছিলেন, তিনি আপানাদের জন্য কি করেছেন- তা আপনারা
বিবেচনা করবেন। একটা ভোট আমাকে দিয়ে দেখেন আমি কি করতে পারি। গতকাল সকালে
কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে পূবালী ব্যাংক সংলগ্ন এলাকায় খাদি
ব্য্যবসায়িদের সাথে পথ সভায় এসব কথা বলেন।
পরে তিনি সাংবাদিকদের সাথে
মতবিনিময় কালে বলেন, আমার এক নম্বর প্রতিশ্রুতি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ।
যারা কুমিল্লার মানুষের ভাগ্য নিয়ে দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আমার
জিহাদ। আমি কুমিল্লার মানুষকে টাউন হলে ডেকে এনে দুর্নীতির শে^তপত্র
প্রকাশ করবো। আমার প্রথম প্রতিশ্রুতি আমি দুর্ণীতি মুক্ত সিটি কর্পোরেশন
গড়বো। পরে বৃহস্পতিবার (২ জুন) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র
প্রার্থী আরফানুল হক রিফাত নগরীরের বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা,
গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। শুরুতেই তিনি কান্দিরপাড় ও আশপাশের এলাকার
বিভিন্ন মার্কেটে গণসংযোগ করেন। সেখান থেকে ছাদখোলা গাড়িতে করে রাজগঞ্জ,
চকবজার, সুজাগনগর, শুভপুর পূর্বচানপুর এলাকায় গণসংযোগ করেন। পরে শুভপুর
মোড়ে পথসভায় বক্তব্য রাখেন তিনি।
এসময় আরফানুল হক রিফাত বলেন, কুমিল্লার
যানজট, জলাবদ্ধতাসহ সকল নাগরিক সমস্যা সমাধানে আপনারা নৌকা মার্কায় ভোট
দিয়ে আমাকে জয়যুক্ত করুন; আমি আপনাদেরকে একটি সুন্দর নগরী উপহার দিবো।