ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলাবাহিনীর টহল
Published : Friday, 3 June, 2022 at 12:00 AM, Update: 03.06.2022 1:17:29 AM
নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলাবাহিনীর টহলতানভীর দিপু: কুমিল্লা নির্বাচনকে সামনে রেখে নগর জুড়ে যৌথ মহড়া দিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবসহ পুলিশ  ও র‌্যাবের বিশেষ দল। আচরণবিধি লঙ্ঘন পর্যবেক্ষণে এই যৌথ টহল টীম নগরীর ১, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে পর্যবেক্ষণ চালায়। জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে নগরীর কোথাও যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে জেলা প্রশাসকের নির্দেশনায় এই টহল কার্যক্রম পরিচালনা করা হয়। উল্লেখ্য, গত বুধবার রাতে নগরীর ১ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ জানান, নির্বাচনী কাজে নিয়মিত কার্যক্রম হিসেবেই টহল পরিচালনা করছি। আমারা চেষ্টা করছি অভিযোগ পেলে বা কোন ঘটনা ঘটলেই তাৎক্ষনিক সাড়া দিতে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে কর্মকর্তাদের সরিয়ে পুণর্বিণ্যাস করা হয়েছে। নির্বাচন নিয়ে পুলিশ কঠোর অবস্থানে আছে।
নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলাবাহিনীর টহলএদিকে র‌্যাব কুমিল্লা সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, নির্বাচন নিয়ে বিশেষ কোন নির্দেশনা না থাকলেও আমরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই টহলে অংশ নিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি সুশৃঙ্খল রাখতে র‌্যাব সচেষ্ট আছে।
এদিকে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে গিয়ে নানান বাঁধার সম্মুখীন হচ্ছেন বলে স্বতন্ত্র মেয়র প্রার্থীরা। এরই মধ্যে প্রার্থীদের কেউ কেউ রিটার্নিং কর্মকর্তার কাছে সুনির্দিষ্ট অভিযোগও দায়ের করেছেন। প্রার্থীদের অভিযোগের প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরী বলেন, আমাদের কাছে যারাই অভিযোগ করছেন- তাদের অভিযোগ গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে। অনেক সময় মিথ্যা অভিযোগও পাওয়া যায়। তাই কেউ অভিযোগ করলেই হুট করে ব্যবস্থা নেয়া যায় না- তদন্ত করে যে কোন অন্যায়কারীর বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হচ্ছে।