ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মনোহরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু
Published : Friday, 3 June, 2022 at 12:00 AM, Update: 03.06.2022 1:17:24 AM
মনোহরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যুমোঃ হুমায়ূন কবির মানিক: কুমিল্লার মনোহরগঞ্জে বাড়ির ছাদের পাশে পল্লী বিদ্যুতের খোলা বিদ্যুতায়িত হয়েছে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক শিশুসহ দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২ জুন) বিকেলে উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের কান্দি বেপারীবাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হচ্ছে ওই গ্রামের মাসুদ আলমের পুত্র নাজমুল হোসেন (৭) এবং রিপন মিয়ার কন্যা রিয়াম (১২)।
বিদ্যুায়িত হয়ে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জের নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) ডালিম।
বৃহস্পতিবার রাত ১০টায় তিনি জানান জানান, প্রতিবেশী এক বৃদ্ধা মহিলাকে দেখতে যায় নাজমুলের মা নিশু আক্তার। এসময় নাজমুল ছাড়াও তার সাথে আরো দুই শিশু ছিলো। এসময় শিশুরা ওই বাড়ির একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদে উঠে গাছ থেকে আম পাড়ার চেষ্টা করে। এসময় নাজমুল বিদ্যুতায়িত হলে তাকে ছুটাতে যায় রিয়াম। গিয়ে সেও বিদ্যুতায়িত হয়। খবর ছুটে এসে নাজমুলের ছাদে গিয়ে তাদের ছোটাতে গিয়ে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এসময় সাথে থাকা মারিয়া নামে আরেক শিশুও বিদ্যুতায়িত হয়। এর মধ্যে নাজমুল ঘটনাস্থলেই মারা যায়। আর রিয়ামের মৃত্যু হয় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
আহত বাকি দুইজনকে আলাদা দুটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
নাথেরপেটুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাষ্টার রুহুল আমিন বলেন, এলাকাবাসী বহুবার আবেদন করলেও পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ ওই খোলা তারের লাইন সরায়নি। লাইনটি সরালে আজ এই মর্মান্তিক ঘটনা ঘটতো না।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম জানান, একজনের মরদেহ উদ্ধার করে নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। অপর একজনের মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।