ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় ৬ গরুসহ চোর আটক
Published : Friday, 3 June, 2022 at 12:00 AM, Update: 03.06.2022 1:16:51 AM
ব্রাহ্মণপাড়ায় ৬ গরুসহ চোর আটকইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রাম থেকে ৬ টি গরুসহ চোর চক্রের এক সদস্যকে এলাকাবাসী হাতেনাতে আটক করে। পরে জরুরী সেবা (৯৯৯) কল দিলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত চোর এবং ছয়টি গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানা সূত্রে জানা যায়, থানার এসআই শেখ মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স বুধবার সন্ধ্যায় উপজেলার শশীদল পশ্চিমপাড়া রফিকুল ইসলাম নামে এক চোর চক্রের সদস্যকে এলাকাবাসী আটক করে। সাথে থাকা অজ্ঞাত আরো ৩/৪ জন চোর দৌড়ে পালিয়ে যায়। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছয়টি গরুসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে সে গরু চুরি করে নিয়ে বিক্রয় করত বলে স্বীকার করে। বৃহস্পতিবার সকালে আসামীকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করেছেন।