Published : Friday, 3 June, 2022 at 12:00 AM, Update: 03.06.2022 1:16:45 AM

শফিকুল ইসলাম পলাশ ||
কুমিল্লার হোমনায় গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন জায়গায় চোর সহ গরু উদ্ধার ও বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে গরু চুরির মামলায় দুইজন, জিআর মামলার চারজন, সিআর মামলার পাঁচজন জন ও জিআর রিকল একজন সহ মোট ১২ জন আসামি গ্রেপ্তার করা হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান, কুমিল্লা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে উপজেলার প্রতিটি এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে তিনটি গরুসহ দুই চোরকে আটক করা হয়। এছাড়া আরো বিভিন্ন মামলায় বাকিদের আটক করে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।