বুড়িচংয়ে রাজাপুর ও মোকাম ইউনিয়নে জন শুমারি ও গৃহগণনা উপলক্ষে শুমারি স্থায়ী কমিটির সভা
Published : Thursday, 26 May, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
মঙ্গলবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলা রাজাপুর ইউনিয়ন ও মোকাম ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জন শুমারি ও গৃহ গণনা উপলক্ষে শুমারি স্থায়ী কমিটির সভা স্ব-স্ব ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম মাষ্টার এবং পরিচালনা করেন জোনাল অফিসার মোঃ শাহ আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুপার ভাইজার মোঃ আব্দুর রউফ মাষ্টার।
বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ শাহীন উদ্দিন, ইউপি সদস্য যথাক্রমে মোঃ হুমায়ুন কবির মেম্বার, আব্দুল ওহাব আর্মি, মাহাবুব মিয়া বাবুল, এম হুমায়ুন কবির লড়িবাগ, আবুল হোসেন, আব্দুল মোমিন, খায়রুল আলম, এম হারুন অর রশিদ চৌধুরী, মিজানুর রহমান রাতুল, মহিলা সদস্য আফরোজা পারভীন, পেয়ার পারভীন, হেলেনা বেগম।
মোকাম ইউনিয়ন পরিষদ ঃ- মঙ্গলবার সকালে উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ লিয়াকত আলী।
বক্তব্য রাখেন ইউপি সদস্য যথাক্রমে মোঃ অহিদুর রহমান, সাংবাদিক মো. জাকির হোসেন, মোঃ জসিম উদ্দিন, মনির হোসাইন, আবাদ মিয়া চৌধুরী, মোঃ শাহ আলম ১, মোঃ জসিম উদ্দিন ১, মোঃ শাহ আলম, মোঃ জসিম উদ্দিন, শিল্পী আক্তার, রোমানা শেলী ও সাহিদা আক্তার প্রমুখ।