ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং বাকশীমূল ইউনিয়ন ৯ ওয়ার্ডের ভিজিডির চাল বিতরণ
Published : Thursday, 26 May, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি।। মঙ্গলবার দিনব্যাপী কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৯ ওয়ার্ডের বিভিন্ন গ্রামের ১৫০ জন সুবিধা ভোগীদের মাঝে জন প্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
ইউপি পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল করিম সকাল থেকে এসব সুবিধাভোগী লোকজনের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেন। ইউপি সচিব মার্জনা আক্তার এর সার্বিক তত্ত্বাবধানে এসব চাল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য যথাক্রমে মোঃ লিটন রেজা, ফয়েজ আহমেদ, রকিবুল আলম চৌধুরী, এস এম জাহের , আবুল কাসেম, শাহাদাত হোসেন, আব্দুল করিম রিপন খান, মোঃ মানিক মিয়া, এম মাহফুজ মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য আয়শা বেগম, শিল্পী বেগম, নাজমা আক্তার প্রমুখ।