বাদ পড়া নাঈম-সাদমান বাংলাদেশ টাইগার্সে
Published : Thursday, 26 May, 2022 at 12:00 AM
জাতীয়
দল থেকে ছিটকে যাওয়া কিংবা জাতীয় দলের আশপাশের ক্রিকেটারদের প্রস্তুতির
সুযোগ করে দিতে বাংলাদেশ টাইগার্স নামে নতুন ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু
করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মার্চে দক্ষিণ আফ্রিকা সিরিজের
আগে প্রথম মেয়াদের ক্যাম্প শেষ হয়। আগামী ২৭ মে শুরু হচ্ছে দ্বিতীয় মেয়াদের
ক্যাম্প।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত চলবে
ক্যাম্প। এরপর স্কিল ট্রেনিং শুরু ১২ জুন থেকে। জুলাইয়ে বিসিবি ‘এ’ দল
পাঠাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। এই ক্যাম্পের অধিকাংশ ক্রিকেটারকে ক্যারিবীয়
দ্বীপপুঞ্জের জন্য নির্বাচিত করা হতে পারে। এই ক্যাম্পের জন্য ২৯ সদস্যের
দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সম্প্রতি জাতীয় দলে
থেকে বাদ পড়া দুই ক্রিকেটার সাদমান ইসলাম ও নাঈম শেখ সুযোগ পেয়েছেন এখানে।
ঘরোয়া
ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে ২৯ জনের দলে সুযোগ পেয়েছেন নাঈম ইসলাম। সবশেষ
ঢাকা লিগে এনামুল হকের সঙ্গে পাল্লা দিয়ে রান করেছেন নাঈম। সুপার লিগের আগ
পর্যন্ত নাঈমই ৭৪৯ রান নিয়ে ছিলেন এগিয়ে। পরবর্তীতে তিনি নিজের
পারফরম্যান্স ধরে রাখতে পারেননি। লিগ শেষ করেন ৮৫৯ রান করে। এর আগে জাতীয়
লিগে রংপুরের হয়ে ৬ ম্যাচে ২৮৩ রান এবং বিসিএলে ৩ ম্যাচে ২০৫ রান করেছিলেন
তিনি।
শুধু নাঈমই নন, ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো বেশ কয়েকজন ক্রিকেটার
আছেন বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে। তাদের মধ্যে অন্যতম সাজ্জাদুল হক রিপন,
সাব্বির রহমান ও মাইশিকুর রহমান।
রংপুরের হয়ে এবারের লিগে সর্বোচ্চ
৪১৬ রান করেছিলেন মাইশিকুর। তবে ঢাকা লিগ ভালো কাটেনি তার। ব্রাদার্সের হয়ে
১০ ম্যাচে মাত্র ১৮২ রান করেছেন। দীর্ঘদিন পর সাব্বির রহমান বিসিবির কোনও
ক্যাম্পে ডাক পেলেন। ডানহাতি ব্যাটার ঢাকা লিগে ১৫ ম্যাচে ৫১৫ রান করেছেন।
চট্টগ্রামের ছেলে সাজ্জাদুল ঢাকা লিগে শাইনপুকুরের হয়ে ১০ ম্যাচে ৩২৭ রান
করেছিলেন। এছাড়া বেশ কিছু প্রতিশ্রুতিশীল ক্রিকেটারকে ২৯ সদস্যের দলে নেওয়া
হয়েছে। রাকিন আহমেদ, আশিক উল আলম, শাহীন আলম, পিনাক ঘোষ, আব্দুল হালিমকে
ডেকেছেন নির্বাচকরা।