Published : Saturday, 7 May, 2022 at 12:00 AM, Update: 07.05.2022 12:52:00 AM

আবুল কালাম আজাদ: এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি শৈশব ও কিশোর সময় কাটিয়েছেন মনোহরগঞ্জ উপজেলার নিজ গ্রাম পোমগাঁ। পোমগাঁ গ্রামের সর্বস্থরের মানুষের সাথে তাঁর রয়েছে হৃদয়ের সম্পর্ক।বাজারের পুরাতন ব্যাবসায়ীদের সাথে রয়েছে ভালোবাসার সম্পর্ক। সেই পোমগাঁ বাজারের ব্যাবসায়ীদের খোঁজ খবর নিতে ঈদুল ফিতরের দিন বিকালে আসেন এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।
তিনি পুরাতন ব্যাবসায়ীদেরকে খুঁজে বের করে তাদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এবং ব্যাবসায়ীক অবস্থা সম্পর্কেও তিনি অবগত হন।এতে বাজারের সকল ব্যাবসায়ীদের মাঝে আনন্দ মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মন্ত্রী মহোদয়ের উন্নয়ন সমন্বয় কারী ও উপজেলা যুবলীগ নেতা মোঃকামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম প্রমুখ।