ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় মাদকসহ গ্রেপ্তার ১
Published : Saturday, 7 May, 2022 at 12:00 AM, Update: 07.05.2022 12:51:55 AM
কুমিল্লায় মাদকসহ গ্রেপ্তার ১নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। ৫ মে বৃহস্পতিবার কুমিল্লা সদর উপজেলার রাজমঙ্গলপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় ৪২ বোতল ফেনসিডিল, ১২ বোতল বিদেশি মদ এবং ৩ ক্যান বিয়ার। গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম আবুল হাসেম। সে রাজমঙ্গলপুর গ্রামের মোঃ কালো মিয়ার পুত্র। এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।