ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং পাঁচোড়া বিদ্যানিকেতনের অভিভাবক সদস্য নির্বাচন
Published : Saturday, 7 May, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ||
কুমিল্লার বুড়িচং উপজেলার ১ নং রাজাপুর ইউনিয়নের অন্তর্গত পাঁচোড়া মাধ্যমিক বিদ্যানিকেতনের অভিভাবক সদস্য নির্বাচন ২৩ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে ২ টি প্যানেল থেকে ৮ জন অভিভাবক সদস্য এ  নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজলা মাধ্যমিক শিক্ষা আবদুল মানান। এসময় আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন সদস্যগণ উপস্থিত ছিলেন। ২টি প্যানেল থেকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত ৪ জন অভিভাবক সদস্যরা হলেন- মো. জালাল উদ্দীন, মো. সাখাওয়াত হোসেন, মো. আ: রউফ ও মো. সালাউদ্দীন টিপু।
প্রিজাইডিং অফিসার সকলের উপস্থিতিতে ফলাফল ঘোষণার পর সকলে এক ফটোসেশনে মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়র সভাপতি মো. আজাদ হোসেন, সাবেক চেয়ারম্যান ও উপজলো মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মো. আবু নেছার দাগু,  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অহিদুর রহমান, মো. উজ্জ্বল মিয়া, মো. হেলাল হোসেন, আবুল খায়র, মো. শরীফুল ইসলামসহ বিজয়ী প্রার্থী ও তাদের সমর্থকগণ।