ব্রাহ্মণপাড়ায় বিএনপি নেতা শাহ আলম সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
Published : Saturday, 7 May, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপি নেতা এডভোকেট শাহ আলম সরকারের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন উপজেলা ওলামা দলের সভাপতি আব্দুল হান্নান।উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান সাজুর পরিচালনায় উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি শাহ আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপি'র সভাপতি হাজী জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কবির আহাম্মেদ, জেলা বিএনপি'র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নজরুল ইসলাম শাহিন ও বিএনপি'র সহ-সভাপতি আব্দুর রহিম, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি'র সাবেক সাধারন সম্পাদক মহসিন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম ও এডভোকেট মনির হোসেন সরকার ও শিক্ষা কর্মকর্তা বশির সরকার, সদর ইউনিয়ন বিএনপি নেতা তারু মিয়া, সাহেবাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের, শশীদল ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোরশেদ আলম, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মোস্তফা জামাল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাছান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তাজুল ইসলাম মিঠু, যুবদল নেতা এণামুল হক সুমন, আবুল কালাম আজাদ, ছাত্রদলের সহ-সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া অপু, সাবেক ছাত্রদলের সাধারন সম্পাদক জমির হোসেন, ছাত্রদল নেতা এমদাদ হোসেন সবুজ, শরাফ উদ্দিন। এসময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রয়াত নেতা শাহ আলম সরকারের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সবশেষে আগতদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।