ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আজকের ছাত্র ছাত্রীরাই আগামী দিনের বাংলাদেশের ---আবুল হাসেম খান এমপি
Published : Saturday, 7 May, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়নের শিখরে এগিয়ে পারে না। আজকের শিক্ষার্থীরাই আগামী দিন রাষ্ট্র পরিচালনা করবে। সেজন্য দরকার মেধাবিকাশ। এই মেধাবিকাশ করতে হলে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনযোগী হতে হবে। লেখাপড়া করতে সহায়তা করবে সরকার। সরকার মেধাবৃত্তিসহ বিভিন্ন পুরষ্কারের ব্যবস্থা করেছে। ঝড়ে পড়া শিক্ষার্থীদের মেধাবিকাশ করতে সরকার অনেক পরিকল্পনা হাতে নিয়েছে। সেজন্য সঠিক মানুষ হয়ে সমাজে অবদান রাখতে হবে। বুধবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন (বিএসএ) কর্তৃক প্রথম মেধাবৃত্তি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)  আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য বিএসএ এর প্রধান পৃষ্ঠপোষক বীর মুুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি এসব কথাগুলো বলেন। তিনি বলেন, শুধু লেখাপড়া করেই মানুষ হওয়া যায় না। আলোকিত মানুষ হতে হলে সমাজে প্রতিষ্ঠিত হয়ে জনগণের জন্য কাজ করতে হবে। সমাজকে ভালোবেসে কিছু করতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে শিক্ষার্থীদের। উপজেলা পরিষদ মিলনায়তনে বিএসএ এর আয়োজনে অনুষ্ঠানে বিএসএ'র সদস্য নুসরাত জাহান তারিন ও জাহিদ হাছান নিহালের যৌথ পরিচালনায় ও বিএসএ কার্যনির্বাহী কমিটির প্রধান নির্বাহী মোস্তাফিজুর রহমান আমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, ডিএলএম গ্রুপের চেয়ারম্যান এমএ মতিন এমবিএ, অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন আরিফুল ইসলাম সুমন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির আহবায়ক মোহাম্মদ সাফায়েত হক। বিএসএ'র লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন মেধাবী শিক্ষার্থী সাবেক কার্যকরী কমিটির নির্বাহী মেহেদী হাছান। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মোহাম্মদ সেলিম রেজা সৌরভ। উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শরীফ খান, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার বাছির খান, ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক হুমায়ন কবির, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আব্দুল আলীম খান, সাধারন সম্পাদক ইসমাইল নয়ন, বিএসএ এর কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আক্তারুজ্জামান রনি ও মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আগামী এক বছরের জন্য মোঃ সাফায়েত হককে কার্যকরী নির্বাহী কমিটির প্রধান নির্বাহী করে কমিটি ঘোষণা করা হয়। উপজেলার আটটি ইউনিয়নের ২৮ টি স্কুলের প্রায় ৮৭০ জন শিক্ষার্থীরা অংশগ্রহন করে। ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে এই বিএসএ মেধাবৃত্তি পুরষ্কার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে কো স্পন্সর হিসাবে ছিল সরকার এয়ার ট্রাভেলস ও সরকার প্রিন্টিং প্রেস। মিডিয়া পার্টনার ছিলেন দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ ও কুমিল্লার কাগজ, ফুড পার্টনার ছিলেন টেস্টিফুড এন্ড রেষ্টুরেন্ট। এসময় বিএসএ সাবেক ও বর্তমানসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।