ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং সদর ইউনিয়ন যুবলীগের মতবিনিময় দোয়া ও ইফতার মাহফিল
Published : Tuesday, 12 April, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক।। সোমবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলা সদর ইউনিয়ন এর উদ্যোগে উপজেলা আওয়ামী যুবলীগের সাথে মতবিনিময় সভা, মিলাদ মাহফিল এবং ইফতার অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জি এম জাকারিয়া।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম খোকন।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবুল হাসেম মেম্বার।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ হোসেন বিএসসি এবং পরিচালনা করেন সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম হাসু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের নেতা ষোলনল ইউনিয়ন এর চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন,  হিরো মিজান, যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন, মোঃ জসিম উদ্দিন মাষ্টার, মোতাহের হোসেন, মোজাম্মেল হক, হাবিবুন্নবী জামাল হোসেন,  প্রভাষক ইকবাল হোসেন, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দীন, ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, মোঃ আক্তার হোসেন আকাশ, মেহেদী হাসান মুরাদ,  আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন, মোশাররফ হোসাইন, ছাত্রলীগ নেতা শামীমুল ইসলাম বাদল প্রমুখ।