বুড়িচং গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
Published : Tuesday, 12 April, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক।। বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ঘোষ নগর নাজিরা বাজারে গোপন সংবাদে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদুল ইসলামের নির্দেশে ফাঁড়ির এস আই মোঃ জাহিদুল হক, এসআই কাজী মোঃ হাসান চৌধুরী, এএসআই মোঃ জহিরুল হক সঙ্গীয় ফোর্স মজিবুর রহমান, খন্দকার শাকিল রিজভী গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালায়। সোমবার দুপুর দেড়টায় উপজেলার ময়নামতি ইউনিয়ন এর ঘোষনগর (নাজিরা বাজার) ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থিত আমিনুল ইসলাম প্রকাশ রাব্বির পরিচালিত একটি সিএনজির গ্যারেজের ভিতর থেকে ৫ কেজি গাঁজাসহ আটক করে। মাদক ব্যবসায়ী উপজেলার ময়নামতি ইউনিয়নের ঘোষনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এব্যপারে বুড়িচং থানা পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করে। কুমিল্লা কোর্টের মাধ্যমে আটক মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করে।