ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবিতে লোক প্রশাসন বিভাগের ইফতার ও দোয়া মাহফিল
Published : Tuesday, 12 April, 2022 at 12:00 AM
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লোক প্রশাসন বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পাবলিক এডমিনিস্ট্রেশন এসোসিয়েশনের উদ্যেগে  এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এসোসিয়েশনের সভাপতি ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ।
এসময় আরও উপস্থিত ছিলেন  সহযোগী অধ্যাপক ড. রেজাউল করিম, ড. জান্নাতুল ফেরদৌস, সহকারী অধ্যাপক জিয়া উদ্দিন, কৃষ্ণ কুমার সাহা, মোঃ মাহিন উদ্দিন, প্রভাষক  ফয়জুল ইসলাম ফিরোজ, মোঃ হাসান শাহরিয়ার, এইচ. এম. খালিদ হোসাইন ভূঁইয়া একই বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সভাপতি  ইলিয়াস হোসেন সবুজ, এসোসিয়েশনের সদস্যসহ  বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।