ম্যানসিটি-লিভারপুলের রোমাঞ্চকর ড্র
Published : Tuesday, 12 April, 2022 at 12:00 AM
শিরোপার
পথে বড় ধাপ ফেলার লক্ষ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে
মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। শক্তিতে কোনো দলই যে পিছিয়ে
নেই, তার প্রমাণ মিলল ম্যাচের ফলে। ইতিহাদ স্টেডিয়ামে রোববার ২-২ গোলে ড্র
করেছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল।
কেভিন ডি ব্রুইনা আগেভাগে গোলমুখ
খুললে তা শোধ দেন ডিওগো জোতা। পরে গ্যাব্রিয়েল জেসুস ২-১ করলেও সাদিও মানে
সফরকারীদের হয়ে পয়েন্ট উদ্ধার করেন।
এই ফলের পর পেপ গার্দিওলার
ম্যানসিটি আগের মতোই মার্সিসাইড ক্লাবটির চেয়ে এক পয়েন্টে এগিয়ে থাকল।
লিগের এখনো সাত ম্যাচ বাকি। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট ম্যানসিটির, আর লিভারপুলের
৭৩।